সৌদি আরবে সানিয়া মির্জা, বোরকা পরা ছবি ভাইরাল
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে সৌদি আরবে উড়ে গিয়েছেন সানিয়া মির্জা। তিনি বোরকা পরে মদিনা থেকে ছবি শেয়ার করেছেন। সেই ছবি দেখে নেটিজেনরা প্রশ্ন রেখেছেন- শোয়েব কোথায়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সানিয়া মির্জা হায়দরাবাদে ফেয়ারওয়েল ম্যাচ খেলে কিছুদিন আগেই টেনিস থেকে অবসর নিয়েছেন। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি মেয়েদের প্রিমিয়র লিগে সানিয়াকে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়। অবসর কাটাতে আত্মীয়স্বজন নিয়ে সৌদি আরব গেছেন সানিয়া। তার মাথা থেকে পা ঢাকা বোরকায়। সঙ্গে ছেলে, বাবা-মা-বোন ও অন্যান্য আত্মীয়স্বজন। মদিনায় গিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে পাকিস্তানি ক্রিকেট তারকা তার স্বামী শোয়েব মালিক ছিলেন না।
টেনিসকে বিদায় জানানোর দিন সেখানে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন; কিন্তু সেখানে তার স্বামী পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক উপস্থিত ছিলেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয়।
গত কয়েক মাস ধরে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদ বিষয়টি খবরের শিরোনাম হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতি আলাদাভাবে বসবাস করছেন এবং বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন তারা।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, তারকা দম্পতির ইতোমধ্যেই বিবাহবিচ্ছেদ হয়েছে। পিসিএলে শোয়েবের নেতৃত্বাধীন দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যদিও সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদের সত্যতা এখনো জানা যায়নি। কথিত আছে- পাকিস্তানের বিখ্যাত মডেল এবং অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে শোয়েব মালিকের সখ্য রয়েছে। আর সেজন্যই সানিয়ার কাছে শোয়েব অবিশ্বস্ত হয়ে উঠেন।
এদিকে পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে সৌদি আরবে উড়ে গেলে সেখানেও শোয়েবকে দেখা যায়নি। তাই নেটিজেনদের প্রশ্ন, শোয়েব কোথায়?
'
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





